বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কু‌মিল্লায় কাউ‌ন্সিলর সো‌হেল ও হ‌রিপদ হত্যার ঘটনায় ১১ জ‌নের নামে মামলা দা‌য়ের

ম‌হিউ‌দ্দিন সুজন/কু‌মিল্লা:
  • আপডেট টাইম : বুধবার, ২৪ নভেম্বর, ২০২১
  • ৭০৮ বার পঠিত

কুমিল্লা মহানগরীর ১৭নং ওয়ার্ডের কাউন্সিলর মো. ‌সৈয়দ সোহেল ও আ.লীগ নেতা হরিপদ সাহা খুনের ঘটনায় ১১ জনের নাম উল্লেখ করে কোতয়ালী ম‌ডেল থানায় হত‌্যা মামলা হয়েছে। নিহত কাউন্সিলর সোহেলের ছোট ভাই সৈয়দ মোহাম্মদ রোমান বাদী হয়ে মঙ্গলবার (২৩ নভেম্বর) মধ‌্য রা‌তে কোতয়ালী ম‌ডেল থানায় মামলা দা‌য়ের ক‌রে।

বুধবার (২৪ নভেম্বর) সকালে নাগ‌রিক খবর‌কে বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পুলিশের অ‌ফিসার ইনচার্জ আনওয়ারুল আজিম।

তিনি বলেন, মামলায় মহানগরীর ১৬ নং ওয়ার্ডের শাহআলমকে প্রধান আসামি করে ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৮/১০ জনকে আসামি করা হয়েছে।

নিহত কাউন্সিলরের ছোট ভাই রুমান বলেন, আমার ভাইকে প‌রিক‌ল্পিত ভা‌বে খুন‌ কর‌তে শাহআল‌মের নেতৃ‌ত্বে একদল সন্ত্রাসী বিপুল প‌রিমান অস্ত্র নি‌য়ে পরপর নয়টি গু‌লি ক‌রে মৃত‌্যু নি‌শ্চিত ক‌রে। এ সময় ভাই‌য়ের সা‌থে থাকা হ‌রিপদসহ আরও পাঁচজন‌কে গু‌লি ক‌রে সন্ত্রাসীরা । হাসপাতা‌লে গু‌লি‌বিদ্ধ হ‌রিপদ সাহা মারা যায়।

রুমান বলেন, অস্ত্র মামলায় অভিযুক্ত শাহ আলমের বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ করায় দ্বন্ধ তৈ‌রি হয়। এর জের ধ‌রেই প‌রিক‌ল্পিত ভা‌বে আমার ভাই‌কে হত‌্যা করা হয়।

এর আ‌গে সোমবার (২২ নভেম্বর) বিকেল ৪টার দিকে কুমিল্লা সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ মো. সোহেল নিজ ব্যবসা প্রতিষ্ঠানে বসেছিলেন। এ সময় দুর্বৃত্তদের গুলিতে কাউন্সিলর সোহেল ও তার সহযোগী হরিপদ সাহা নিহত হন। এ ঘটনায় আরও চারজন গুলিবিদ্ধ হয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com