সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কু‌মিল্লা মহানগরীর সংরাই‌শে অস্ত্র গু‌লি উদ্ধার

আশরাফ উ‌দ্দিন/কু‌মিল্লা:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১
  • ৩৮৪ বার পঠিত

কুমিল্লা মহানগরীর সংরাই‌শ এলাকা থে‌কে অস্ত্র-গুলি, ককটেল ও কা‌লো পোশাক উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ নভেম্বর) বিকেলে নগরীর ১৬ নং নম্বর ওয়ার্ডের সংরাইশ এলাকার বেলাল মিয়ার বাড়ির সীমানা প্রাচীর সংলগ্ন স্থান থেকে এসব উদ্ধার করা হয়।

কুমিল্লান অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহান সরকার জানান, বিকেল সাড়ে ৩টার দিকে ৯৯৯ নম্বরে কল পেয়ে ওই এলাকায় যায় পুলিশ। পরে বেলাল মিয়ার বাড়ির সীমানা প্রাচীরের সঙ্গে পড়ে থাকা তিনটি স্কুলব্যাগ তল্লাশি করে দুটি এলজি, একটি পাইপগান, ১২ রাউন্ড গুলি, আটটি ককটেল, দুইটি কালো পোশাক উদ্ধার করা হয়।

ধারণা করা হচ্ছে কাউন্সিল সোহেল হত্যাকাণ্ডে এসব অস্ত্র ব্যবহার করা হতে পারে। তবে বিষয়টি এখনি পরিষ্কারভাবে বলা যাচ্ছে না। পরীক্ষা-নিরীক্ষার পর বিষয়টি জানানো হবে।

এর আগে ২২ নভেম্বর (সোমবার) বিকেল ৪টার দিকে নগরীর পাথুরিয়াপাড়া এলাকার নিজ কার্যালয়ে বসেছিলেন কাউন্সিলর সোহেল। এসময় মুখোশধারী একদল দুর্বৃত্ত তার মাথায় পিস্তল ঠে‌কি‌য়ে গুলি ক‌রে মৃত‌্যু নি‌শ্চিত ক‌রে। এ সময় আরও পাঁচজন গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় হরিপদ সাহা না‌মের আরও একজন মারা যান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com