সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

বান্দরবানে সন্ত্রাসীদের গুলিতে আ’লীগ নেতা নিহত-গু‌লি‌বিদ্ধ ২

নাগরিক অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১
  • ২৫৫ বার পঠিত

বান্দরবানে সন্ত্রাসীদের গুলিতে এক আওয়ামী লীগ নেতা নিহত হ‌য়ে‌ছে। এ সময় নিহ‌তের স্ত্রীসহ অপর একজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রোয়াংছড়ির তারাছা ইউনিয়নের তালুকদার পাড়া এলাকার ক্যাংঘাটা নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম উথোয়াই নু মারমা (৪২)। তিনি স্থানীয় ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা। এ ঘটনায় তার স্ত্রী উনুচিং মারমা (৩৬) ও অপর এক প্রতিবেশী গুলিবিদ্ধ হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আসেন।

বান্দরবান পুলিশ সুপার জেরিন আখতার জানান, সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে একজন নিহত হয়েছেন। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনও জানা যায়নি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com