সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

উ‌খিয়ায় র‌্যা‌বের সা‌থে বন্দুক যু‌দ্ধে ইয়াবা ব্যবসা‌য়ি নিহত

কক্সবাজার সংবাদদাতা:
  • আপডেট টাইম : সোমবার, ২২ নভেম্বর, ২০২১
  • ৩৫৩ বার পঠিত
প্রতিকী ছ‌বি

কক্সবাজারের উখিয়ায় র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জাহাঙ্গীর আলম (৩৫) নামে এক মাদক কারবানী নিহত হয়েছেন। রোববার (২১ নভেম্বর) রাত ৯টার দিকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লে. নিয়াজ মোহাম্মদ চপল।

নিহত জাহাঙ্গীর উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী জমিদারপাড়ার মৃত সৈয়দ আলমের ছেলে।

নিহত যুবকের লাশ উদ্ধা‌রের ঘটনাস্থল থেকে ৭০ হাজার পিস ইয়াবা ও একটি ওয়ানশুটার গান উদ্ধার করা হয়েছে বলে জানায় র‍্যাব।

র‌্যাব ৭ এর ইনচার্জ লে. নিয়াজ মোহাম্মদ চপল জানান, রোববার ভোরে উখিয়া উপজেলার বালুখালীর কাকড়া ব্রিজ এলাকায় র‍্যাব-৭-এর একটি অভিযানিক দলের সঙ্গে মাদকারবারিদের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এসময় আত্মরক্ষার্থে র‍্যাব গুলিবর্ষণ করলে কারবারিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে জাহাঙ্গীরের মরদেহ পাওয়া যায়। সেখান থেকে ৭০ হাজার পিস ইয়াবা,একটি ওয়ানশুটার গান ও কার্তুজ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, গেলো ১১ নভেম্বর জাহাঙ্গীরের বড় ভাইয়ের কাছ থেকে ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং তার শ্যালিকার কাছ থে‌কে মিয়ানমারের নগদ অর্থ উদ্ধার করা হ‌য়ে‌ছিল ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com