মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

বোমা হামলায় সোমালিয়ায় সাংবাদিক নিহত

আন্তর্জা‌তিক সংবাদ:
  • আপডেট টাইম : রবিবার, ২১ নভেম্বর, ২০২১
  • ৫২২ বার পঠিত

সোমালিয়ায় জঙ্গিগোষ্ঠী আল-শাবাবের আত্মঘাতী বোমা হামলায় এক সাংবাদিক নিহত হয়েছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বিবিসির প্রতিবেদনে জানানো হয়, নিহত ওই সাংবাদিক জঙ্গিগোষ্ঠী আল-শাবাবের সমালোচক ছিলেন। নিহত সাংবাদিকের নাম আবদিআজিজ মোহামুদ গুলেদ। তিনি আবদিআজিজ আফ্রিকা নামেও পরিচিত ছিলেন। গুলেদ রেডিও মোগাদিসুর জন্য কাজ করতেন।

শনিবার দুপুরে রাজধানী মোগাদিসুর একটি রেস্তোরাঁ থেকে বের হওয়ার সময় তাঁকে লক্ষ্য করে বোমার বিস্ফোরণ ঘটান একজন আত্মঘাতী বোমা হামলাকারী। এ সময় আহত হয়েছেন আরও দুজন। তাঁদের হাসপাতালে নেওয়া হয়েছে। জঙ্গিগোষ্ঠী আল-শাবাব হামলার দায় স্বীকার করে জানিয়েছে, ওই সাংবাদিককে লক্ষ্য করেই হামলা চালায় তারা।

পুলিশ সূত্রের বরাতে রেডিও মোগাদিসু বলছে, রেস্তোরাঁর পাশে থাকা একটি গাড়ির সামনে ওই হামলাকারী বোমার বিস্ফোরণ ঘটান। ওই সময় সাংবাদিক গুলেদের সঙ্গে ছিলেন সোমালিয়ার ন্যাশনাল টিভির পরিচালক ও একজন গাড়িচালক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com