মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

মোটরসাইকেল দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত

নাগ‌রিক অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২০ নভেম্বর, ২০২১
  • ২৭৮ বার পঠিত
প্রতিকী ছ‌বি

নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর ক্লোজার এলাকায় ঘুরতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় ইব্রাহিম অপু (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে।

এ ঘটনায় ফাহিম (১৭) নামে তার আরেক বন্ধু গুরুতর আহত হয়েছে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পর জেলার শহরের ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রামপুর ইউনিয়নের বাংলাবাজার-বসুরহাট সড়কের থানারহাট নামক স্থানে নসিমনের সঙ্গে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অপু চরকাঁকড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের একাডেমি বাজার সংলগ্ন খালেক মুন্সি বাড়ির প্রবাসী বেলাল হোসেনের ছেলে। আহত ফাহিম চরকাঁকড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আবদুল আজিজ ঘাটমাঝি বাড়ির ওমর ফারুকের ছেলে। তার অবস্থাও আশঙ্কাজনক।

নিহত ইব্রাহিম অপু চরকাঁকড়া একাডেমি হাইস্কুল থেকে চলতি বছর এসএসসি পরীক্ষা দিচ্ছে। তার বাবা বেলাল হোসেন ফ্রান্স প্রবাসী। অপুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com