মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

‌হি‌লি প্রেসক্লা‌বে সভাপ‌তি মিলন সম্পাদক মুরাদ নির্বা‌চিত

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১
  • ৬২২ বার পঠিত

দিনাজপুরের হাকিমপুর (হিলি) প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মোস্তাফিজুর রহমান মিলন এবং সাধারণ সম্পাদক হয়েছেন মুরাদ ইমাম কবির।

শুক্রবার (১৯ নভেম্বর) প্রেসক্লাব কার্যালয়ে বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে কমিশনারের দায়িত্ব পালনকারী আনারুল ইসলাম টুকু বলেন, নির্বাচন শেষে ১৮ ভোট পেয়ে তৃতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন বৈশাখী টেলিভিশনের হিলি প্রতিনিধি গোলাম মোস্তাফিজুর রহমান মিলন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহিদুল ইসলাম পেয়েছেন ১৭ ভোট। অন্যদিকে ২২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলা ভিশনের হিলি স্থলবন্দর প্রতিনিধি মুরাদ ইমাম কবির। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনোয়ার হোসেন বুলু পেয়েছেন ১৪ ভোট।

নির্বাচনে প্রেসক্লাবের ৩৯ সদস্য ভোট দেন। এর মধ্যে সভাপতি পদে চারটি এবং সাধারণ সম্পাদক পদে তিনটি ভোট বাতিল হয়ে যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com