বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

জাতিসং‌ঘের সহায়তা সামগ্রী নি‌য়ে ভাসানচরে নৌ-বা‌হিনীর দুই জাহাজ

নাগ‌রিক অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১
  • ২৭৬ বার পঠিত

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর’র  সহায়তা সামগ্রী নিয়ে নৌবাহিনীর দুটি জাহাজ নোয়াখালীর ভাসানচরে পৌঁছেছে।

বুধবার (১৭ নভেম্বর) দুপুরে জাহাজ দুটি ভাসানচর পৌঁছায়। এরমধ্যে ‘বানৌজা টুনা’ দুপুর ১২টায় এবং ‘বানৌজা তিমি’ পৌঁছায় ১টার দিকে।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের (আরআরআরসি) অতিরিক্ত কমিশনার মোয়াজ্জেম হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জাহাজ দুটিতে ১৩৭ দশমিক ২৮ মেট্রিক টন ওজনের বিভিন্ন ধরনের সামগ্রী ছিল। ভাসানচরে আনার পর সামগ্রীগুলো বিডিআরসিএসের তত্ত্বাবধানে ওয়্যারহাউজে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, ইউএনএইচসিআরের দেওয়া ১১ ধরণের সামগ্রীর মধ্যে রয়েছে- স্লিপিং ম্যাট, কম্বল, প্লাস্টিক ত্রিপল, বালতি, সোলার ল্যাম্প, কিচেন সেট, ফিমেইল হাইজিন কিট, সাবান ও জুট ব্যাগ।

এর আগে, গত ৯ অক্টোবর ভাসানচরে রোহিঙ্গাদের মানবিক সহায়তায় যুক্ত হতে সমঝোতা স্মারক সই করে বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর)। সমঝোতার পর এবারের সহায়তা সামগ্রী পৌঁছানোর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করলো ইউএনএইচসিআর।সুত্র:জা‌নি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com