মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

সৌদি আরবে কিছু শর্তে নাগরিকত্ব পাচ্ছে বিদেশিরা

আন্তর্জা‌তিক সংবাদ:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১
  • ৩১০ বার পঠিত

মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী দেশ সৌদি আরব বিদেশিদের নাগরিকত্ব দিতে যাচ্ছে।  বৃহস্পতিবার  (১১ই নভেম্বর, ২০২১) এক রাজকীয় ফরমানে এই অনুমোদন দেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। সূত্র: সৌদি গেজেটের।

প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন ক্ষেত্রে পারদর্শী বিদেশিদের নাগরিকত্ব দেবে সৌদি আরব।  আইন, চিকিৎসা, বিজ্ঞান, সংস্কৃতি, খেলাধুলা ও প্রযুক্তিবিদ্যায় বিশেষ দক্ষতাসম্পন্ন ও মেধাবীদের এই নাগরিকত্ব দেওয়া হবে।

শর্তে বলা হয়েছে, মা বাবা উভয়েই যদি সৌদির নাগরিক হন তবে তাদের শিশু সৌদি বা বাইরের কোন দেশে জন্ম নিলে সে সৌদি নাগরিকত্ব পাবে। এছাড়া দক্ষ ও চৌকস পেশাজীবীদের আকৃষ্ট করতে পেশাজীবীদের নাগরিকত্ব দিতে চায় দেশটি।

প্রথম দিনেই নাগরিকত্ব লাভ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত মুখতার আলম শিকদার। তিনি মক্কায় কাবাঘরের গিলাফ প্রস্ততকারক প্রতিষ্ঠানে দুই দশক ধরে প্রধান ক্যালিগ্রাফার হিসেবে কাজ করছেন।

সৌদি গেজেটের খবরে বলা হয়, কর্তৃপক্ষের আশা নাগরিকত্ব পাওয়া দক্ষ পেশার মানুষজন সৌদি আরবের বিভিন্ন উন্নয়নে অবদান রাখবেন।

তবে খুব বেশি মানুষকে নয়, সীমিত সংখ্যক পেশাজীবীদের এই সুযোগ দেওয়া হবে। তথ্য সূত্র: অনলাইন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com