সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কক্সবাজা‌রে আবাসিক হোটেল থেকে অপহৃত উদ্ধার, ২ অপহরণকারী আটক

নাগরিক অনলাইন ‌ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১
  • ৩০৩ বার পঠিত

কক্সবাজার শহরের হোটেলমোটেল জোন থেকে অপহৃত একজনকে উদ্ধার করেছে র‍্যাব। এতে জড়িত সন্দেহে ২ অপহরণকারীকে আটক করা হয়েছে।

র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খাইরুল ইসলাম জানান, সোমবার (১৫ নভেম্বর) ভোররাতে কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোনের এক আবাসিক হোটেলে এ অভিযান চালানো হয়।

আটক মো. ইকবাল হোসেন (৩২) মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের দিনেশপুর এলাকার মো. নাসিমের ছেলে এবং কক্সবাজার শহরের পাহাড়তলী এলাকার মো. নুরুল হকের ছেলে মো. রাশেদুল হক (৩৪)।

লে. কর্নেল খাইরুল বলেন, রোববার (১৪ নভেম্বর) সন্ধ্যায় কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্ট এলাকা থেকে কয়েক দুর্বৃত্ত মো. হাবিবুল্লাহ নামের এক ব্যক্তি অপহরণ করে নিয়ে যায়। অপহৃত ব্যক্তিকে কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোনের এক আবাসিক হোটেলে জিম্মি রাখা হয়। পরে অপহরণকারীরা পরিবারের স্বজনদের কাছ থেকে মোবাইল ফোনে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এতে মুক্তিপণ না দিলে অপহৃতকে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়।

পরে রোববার রাতে অপহৃত ব্যক্তির পরিবারের স্বজনরা ঘটনাটি র‍্যাবের কাছে অভিযোগ জানায়। খবর পাওয়ার পর থেকে র‍্যাবের একটি দল অপহৃতকে উদ্ধারে অভিযান শুরু করে।

একপর্যায়ে সোমবার ভোররাতে কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোনের সন্দেহজনক এক আবাসিক হোটেল অভিযান চালানো হয়। এ সময় র‍্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে ৪-৫ জন লোক দৌড়ে পালানোর সময় ধাওয়া দিয়ে ২ জনকে আটক করতে সক্ষম হয়। পরে হোটেলটি থেকে জিম্মি অবস্থায় অপহৃত ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে।

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর থানায় মামলা দায়ের করা হয়েছে বলেন লে. কর্নেল খাইরুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com