মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

নড়াই‌লে বোন‌কে হত্যার দা‌য়ে ভাই‌য়ের মৃত্যুদন্ড

নাগরিক অনলাইন ‌ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১
  • ৩৭১ বার পঠিত

নড়াইলে ছোট বোনকে হত্যার দায়ে মো. রিপন মোল্যা নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৫ নভেম্বর) সকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ আদেশ দেন।

রিপন মোল্যা নড়াগাতী থানার কালীনগর গ্রামের মকছেদ মোল্যা ওরফে মকু মোল্যার ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৯ সালের ২৫ জানুয়ারি বিকেল ৩টার দিকে নড়াগাতি থানার কালীনগর গ্রামের মকছেদ মোল্যা ওরফে মকু মোল্যার মেয়ে ফাতেমা বাড়িরপাশের নলীয়া নদীতে কাপড় ধুচ্ছিলেন। এ সময় রিপন মোল্যা ধাক্কা দিয়ে তাকে নদীতে ফেলে দেন। পরে চুবিয়ে বাঁশের লাঠি ও ট্যাংগারী দিয়ে মাথায় ও শরীরে আঘাত করে হত্যা করেন।

পরে মরদেহ পানির নিচে কাদায় পুঁতে রাখেন। আসামি রিপন মোল্যার ছেলে রাশেদ মোল্যা ঘটনাটি দেখে ফেলেন। বিকেলে অনেক খোঁজাখুঁজির পরও ফাতেমাকে না পাওয়ায়রাশেদের দেওয়া তথ্যমতে ফাতেমার মরদেহ উদ্ধার এবং রিপনকে গ্রেফতার করে পুলিশ।

প্রায় তিন বছর পর সাক্ষ্যপ্রমাণ শেষে সোমবার রিপন মোল্যাকে মৃত্যুদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানার আদেশ দেন বিচারক। এছাড়া জব্দকৃত আলামত রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত ও বিধি মোতাবেক ধ্বংসের নির্দেশ দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন পিপি অ্যাডভোকেট ইমদাদুল হক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com