মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

র‌্যা‌বের অ‌ভিযা‌নে ৫০ লাখ টাকার হে‌রোইন উদ্ধার

রাজশাহী সংবাদদাতা:
  • আপডেট টাইম : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১
  • ৩৪৬ বার পঠিত

৫০ লাখ টাকার হেরোইনসহ মো. শাকিল (২১) নামে এক তরুণকে আটক করেছে র‌্যাব। আটক শা‌কিল রাজশাহী গোদাগাড়ী এলাকার কাশিয়াডাঙ্গা থানার গুচ্ছগ্রামের আব্দুল মালেকের ছেলে।

রোববার (১৪ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার ভাটোপাড়া কদম হাজীর মোড় থেকে তাকে আটক করা হয়। রাতে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‌্যাব-৫।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কদম হাজীর মোড়ে একটি চেক পোস্ট বসানো হয়। সেখানে ব্যাটারিচালিত একটি অটোরিকশাকে থামার জন্য সংকেত দেওয়া হয়। তবে চালক অটোরিকশাটি ঘুরিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে। পরে র‌্যাব অটোরিকশা চালক শাকিলকে আটক করে।

এসময় অটোরিকশা চালকের কাছ থেকে ৫০০ গ্রাম হেরোইন, মোবাইল, সিমকার্ড ও অটোরিকশা জব্দ করা হয়। জব্দকৃত হেরোইনের আনুমানিক মূল্য প্রায় ৫০ লাখ টাকা।

এদিকে, আটক শাকিলের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com