মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

মন কাঁদে বড়ো আপা — মাসুদা তোফা

নাগরিক অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১৪ নভেম্বর, ২০২১
  • ৮২৬ বার পঠিত

হারিয়েছি যারে পাবো না তো তাঁরে আর

বেদনায় ম্লান হয়ে আছে এ অন্তর

বইবে না আর বোঝা আমাদের তরে
অফুরান প্রাণশক্তি আর মুগ্ধতায়
জাগতিক দায়ভার। অকস্মাৎ চুপ!
জীবনের অবহেলা, যত না পাওয়া,
শত বেদনার ভার হাসিতে মিশেছে।
একটা স্বপ্নের ছবি ভালো করো সবে
কতো শত জীবনের আলো জ্বেলে আজ
হয়তো হাজারো ব্যথা লুকিয়ে মনেতে
জাগতিক মায়া ছেড়ে নীরবে প্রস্থান।
যে যায় সে যায় রেখে যায় শুধু মায়া
ভালোবাসা মায়া রয়ে যাবে হয়ে ছায়া
বিদায় বেলা কে আর দুয়ারে দাঁড়িয়ে
রবে পলকহীন চোখে শুভকামনায়!

পরম মমতা যার সকলের তরে
শূন্যতায় কেঁদে উঠে মন বারেবারে।
প্রিয়জন হারানোর বেদনা অপার
কোনো সমবেদনায় থামে না ক্রন্দন
সকলের ভালো যার ভাবনা কামনা
বিধাতার কাছে শুধু দুহাত বাড়িয়ে
জান্নাতুল ফেরদাউস করি গো প্রার্থনা।

 

মাসুদা তোফা

সহ‌যোগী অধ‌্যাপক

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com