মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

র‌্যাবের অ‌ভিযা‌নে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

নাগ‌রিক খবর ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১৪ নভেম্বর, ২০২১
  • ৩৭৬ বার পঠিত

নওগাঁর মান্দায় উপজেলায় গাঁজাসহ ছোইমুদ্দিন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)। শনিবার (১৩ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার মসিদপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক ছোইমুদ্দিন রাজশাহীর তানো উপজেলার রঘুনাথপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে।

র‌্যাব-৫ রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্প কমান্ডার মেজর মো. নাজমুস সা‌কিব এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মান্দার মসিদপুর গ্রামে অভিযান পরিচালনা করে র‌্যাব সদস্যরা। গ্রামের আতাউর রহমান নামের এক ব্যক্তির বাড়ির সামনে ফাঁকা জায়গায় র‌্যাব সদস্যরা পৌঁছামাত্র একটি প্লাস্টিকের বাজারের ব্যাগসহ পালানোর চেষ্টা করে ছোইমুদ্দিন। এসময় তাকে আটক করা হয়। পরে ব্যাগ তল্লাশি করে চার কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

মেজর মো. নাজমুস শাকিব জানান, ছোইমুদ্দিন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মান্দা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com