বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

গাংনী‌তে নির্বাচনী সহিংসতায় ছয় পুলিশ সদস্য আহত

মে‌হেরপুর সংবাদদাতা:
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১
  • ৬৭৩ বার পঠিত

মেহেরপুরে নির্বাচনী সহিংসতায় ছয় পুলিশ আহতমেহেরপুরের গাংনী উপজেলার রামনগর ভোট কেন্দ্রে মেম্বার প্রার্থীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষে পুলিশের ছয় সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে চার রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ নবেম্বর) রাত ৯টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বামন্দী ইউনিয়নের ৫নং ওয়ার্ডে মাত্র ১৪ ভোটের ব্যবধান মেম্বার নির্বাচিত হন আরিফুল ইসলাম। ১৪ ভোটে পরাজিত হওয়া ইউনুছ আলীর কয়েকটি ব্যালট পেপার ছিঁড়ে ভোট কেন্দ্রের বাইরে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে। এ নিয়ে পুলিশের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন দুই মেম্বার প্রার্থীর সমর্থকরা।

একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সশয় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন মেম্বার প্রার্থীর সমর্থকরা। লাঠিসোটা নিয়ে তারা পুলিশের ওপর হামলা করেন। পুলিশ সদস্যরা আত্মরক্ষায় সংঘর্ষে জড়িয়ে পড়েন। শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে ৪ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে পুলিশ।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত পুলিশ সদস্যদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশের ওপর হামলায় জড়িতদের গ্রেফতার ও তাদের নামে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com