শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

মিথ‌্যা তথ‌্য দি‌বেন না মু‌ক্তি‌যোদ্ধা বাছাই ক‌মি‌টির সাম‌নে – শাহজাহান খান

এম. আ‌জিম তালুকদার:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১
  • ৭০০ বার পঠিত

আপনারা যারা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সামনে তথ্য-স্বাক্ষ্য দিতে উপস্থিত হয়েছেন, তারা কোনো প্রকার মিথ্যা তথ্য বা স্বাক্ষ্য দেবেন না। এমন কাজ করে দেশ-জাতির ক্ষতি করবেন না। আপনাদের কাছে অনুরোধ, সঠিক ও প্রকৃত তথ্য উপস্থাপন করবেন। মিথ্যা তথ্য দেওয়া থেকে বিরত থাকুন।

সোমবার (৮ নভেম্বর) দুপুরে ফরিদপুরের বোয়ালমারী উপজেলা প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্ত ও যাচাই-বাছাইকরণের এক অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এসব কথা বলেন।

চলতি বছরের জানুয়ারি মাসে নতুন মুক্তিযোদ্ধা হিসেবে অন্তর্ভুক্ত করতে বোয়ালমারী উপজেলার ৪৪ ও আলফাডাঙ্গা উপজেলার ৩৪ জনসহ মোট ৭৮ জনের তালিকা জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে (জামুকা) পাঠানো হয়। তালিকায় পাঠানো ব্যক্তিদের বিষয়ে বিভাগীয় পর্যায়ে যাচাই-বাছাই করা হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) সহকারী পরিচালক মো. জাহাঙ্গীর হোসেন, ফরিদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবুল ফয়েজ, ডেপুটি কমান্ডার মো. নজরুল ইসলাম, আলফাডাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. সিদ্দিকুর রহমান, বোয়ালমারী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার অধ্যাপক আব্দুর রশীদ, নওয়াবউদিন আহমেদ টোকন মিয়া, বীর মুক্তিযোদ্ধা আওলাদ আলী মৃধা প্রমুখ।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com