শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

‌ভোলার দৌলতখা‌নে নির্বাচন থে‌কে স‌রে যে‌তে হুম‌কি – মেম্বারপ্রার্থীর আত্মহত‌্যার চেষ্টা

নাগরিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১
  • ৩৮১ বার পঠিত
ছ‌বি: সংগৃ‌হিত

ভোলার দৌলতখান উপ‌জেলার উত্তর জয়নগর ইউ‌নিয়‌নের ৮ নম্বর ওয়া‌র্ডের মেম্বার প‌দে প্রতিদ্বন্ধী প্রার্থী মো. গিয়াস উ‌দ্দিনের লোকজ‌ন অপর প্রার্থী‌ মিলন চৌধুরী‌কে হুম‌কি দেওয়ার জে‌র ধ‌রে সোমবার (৮ ন‌ভেম্বর) সন্ধ্যায় কিটনাশক পান ক‌রে আত্মহত্যার চেষ্টা ক‌রে ‌তি‌নি। গুরুতর অবস্থায় প‌রিবা‌রের সদস্যরা ভোলা সদর হাসপাতা‌লে ভ‌র্তি ক‌রেন। বর্তমা‌নে তি‌নি ওই হাসপাতা‌লে চি‌কিৎসা‌ধীন র‌য়ে‌ছেন।

প্রার্থী মিলন চৌধুরীর ছে‌লে ইমরান হো‌সেন অ‌পি জানান, ১১ ন‌ভেম্বর নির্বাচন‌কে সাম‌নে রে‌খে তার বাবা প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার কর‌ছি‌লেন। সোমবার বি‌কেল ৪টার দি‌কে তার বাবার বিপক্ষ প্রার্থী গিয়াস উ‌দ্দি‌ন তা‌দের বা‌ড়ি‌তে মো. সাত্তার ও মো. ব‌শির না‌মে দুইজনকে পাঠান। তারা বা‌ড়ি‌তে এ‌সে তার বাবাকে নির্বাচন থে‌কে স‌রে যে‌তে ব‌লেন। এ সময় তাকে ভয়ভীতি দেখান।

তি‌নি আ‌রও জানান, তা‌দের হুমকিতে অ‌ভিমান ক‌রে তার বাবা ঘরের দরজা বন্ধ ক‌রে কিটনাশক পান ক‌রে আত্মহত্যার চেষ্টা ক‌রেন। প‌রে তারা দরজা ভে‌ঙে তা‌কে উদ্ধার ক‌রে ভোলা সদর হাসপাতা‌লে ভ‌র্তি ক‌রেন।

এ বিষ‌য়ে অ‌ভিযুক্ত গিয়াস উ‌দ্দি‌নের সা‌থে যোগা‌যোগ করে তা‌কে খুঁ‌জে পাওয়া যায়‌নি। দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মো. বজলার রহমান জানান বিষয়‌টি তদন্ত হ‌চ্ছে ।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com