বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

সমাজকল্যাণ মন্ত্রণাল‌য়ের নিবন্ধন পে‌লেন স্বেচ্ছা‌সেবী সংগঠন “জাগ্রত মান‌বিকতা”

সাইফুল ইসলাম ফয়সাল:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১
  • ৭৩৪ বার পঠিত

স্বনামধন্য আলোচিত সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত মানবিকতা সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নিবন্ধণ পেয়েছে। ২০১৬ সালে পথচলা শুরু করে এ সংগঠনটি। তরুণ নারী নেত্রী ও সমাজসেবিকা ডাঃ তাহসীন বাহার সূচনার একান্ত প্রয়াসে এ সংগঠনটির কার্যক্রম শুরু হয়।

রক্তদান কর্মসূচী দিয়ে শুরু করে ক্যান্সার রোগীর চিকিৎসা, হার্টের রোগীর চিকিৎসা, কিডনী ডায়ালাইসিস, থ্যালাসেমিয়া ও বিভিন্নভাবে সুবিধা বঞ্চিত মানুষদের সহযোগীতা করাসহ ব্যাপক কাজের মাধ্যমে সুনাম কুড়িয়েছে সংগঠনটি।

সোমবার (৮ নভেম্বর) সকাল ১১টায় কুমিল্লা মুন্সেফবাড়িতে কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের উপস্থিতিতে সমাজসেবা অধিদপ্তরের কুমিল্লা জেলার উপ-পরিচালক জেড এম মিজানুর রহমান জাগ্রত মানবিকতার সাধারণ সম্পাদক ডাঃ তাহ্সীন বাহার সূচনার হাতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নিবন্ধণ সনদপত্র তুলে দেন।

এসময় কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার বলেন, জাগ্রত মানবিকতা সমাজকর্মের মাধ্যমেই আরো এগিয়ে যাবে আরো সমৃদ্ধ হবে। বেশীরভাগ সামাজিক সংগঠন নিবন্ধণ নিয়ে কাজ শুরু করে আর জাগ্রত মানবিকতা নিবন্ধণ নেয়ার ৪ বছর আগে কাজ শুরু করেছে।এসময় জাগ্রত মানবিকতার নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com