বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

নিজ বাড়ীর বাথরুম থে‌কে এনএসআই সদস্যের লাশ উদ্ধার

নাগরিক অনলাইন ‌ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৮ নভেম্বর, ২০২১
  • ৪০৬ বার পঠিত

সুনামগঞ্জে নিজ বাসার বাথরুম থেকে ইয়াকুব আলী (২৬) নামে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) এক সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় তার গলায় গামছা পেঁচানো ছিল।

রোববার (৭ নভেম্বর) রাতে সুনামগঞ্জ পৌর শহরের বাঁধনপাড়া এলাকার বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ সুত্রে জানা গেছে, ইয়াকুব আলীর বাড়ি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের কদমতলি গ্রামে। পরিবারের অন্যদের নিয়ে তিনি সুনামগঞ্জ পৌর শহরের বাঁধনপাড়া এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন।

২০২০ সালের জুলাই মাসে তিনি জাতীয় গোয়েন্দা নিরাপত্তা সংস্থায় (এনএসআই) মাঠকর্মী (ফিল্ডস্টাফ) হিসেবে চাকরিতে যোগ দেন। তিনি ঢাকায় কর্মরত ছিলেন। সম্প্রতি তিনি ছুটিতে সুনামগঞ্জে আসেন। পরিবারের সদস্যদের সঙ্গে তিনি শহরের বাসাতেই ছিলেন। ঘটনার সময় তার স্ত্রী গ্রামের বাড়িতে ছিলেন। গত ২২ আগস্ট তিনি বিয়ে করেছিলেন।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, বাথরুমে ঢুকে অনেক সময় পরও বের না হওয়ায় পরিবারের লোকজন তাকে ডাকাডাকি শুরু করেন। কিন্তৃ কোনো শাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙ্গে দেখেন তার গলায় গামছা পেছানো লাশ ঝুলছে।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com