সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

সা‌ড়ে ১৬ কে‌জি হরিণের মাংসসহ শিকারি আটক

নাগ‌রিক অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৭ নভেম্বর, ২০২১
  • ৫০৬ বার পঠিত

সুন্দরবনে হরিণের মাংসসহ শিকারি আট
সুন্দরবনসংলগ্ন লোকালয় থেকে হরিণের মাংস ও মাথাসহ মো. ইস্রাফিল (৪০) নামে এক শিকারিকে আটক করেছেন কোস্টগার্ডের সদস্যরা।

এ সময় তার কাছ থেকে ১৬ কেজি ৫০০ গ্রাম হরিণের মাংস ও ১টি হরিণের মাথা জব্দ করেন কোস্টগার্ড সদস্যরা। রোববার (৭ নভেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সুন্দরবনসংলগ্ন কয়রা উপজেলার পাতাখালী এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মো. ইস্রাফিল খুলনা জেলার কয়রা উপজেলার পাতাখালী গ্রামের বাবু মোল্লার ছেলে। কোস্টগার্ড পশ্চিম জোন, মোংলা লে. কমান্ডার মো. হাসানুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হরিণের মাংস ও মাথাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ইস্রাফিল দীর্ঘদিন ধরে হরিণ শিকার ও মাংস বিক্রির সঙ্গে জড়িত। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দ মাংস ও আটক আসামিকে বন বিভাগের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com