বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ব্রাক্ষণবা‌ড়িয়ায় পা‌নি‌তে ডু‌বে যমজ শিশুর মৃত্যু

তা‌রিক হো‌সেন:
  • আপডেট টাইম : রবিবার, ৭ নভেম্বর, ২০২১
  • ২৭০ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের অষ্টগ্রাম গ্রামের উত্তরপাড়ায় পানিতে ডুবে আদিবা ইসলাম ও আরিফা ইসলাম নামে দুই যমজ শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে দুই বোন। তাদের উভয়ের বয়স দুই বছর। তারা ওই গ্রামের আলী হোসেনের কন্যা।

পুলিশ ও দুই শিশু স্বজনরা জানান, রোববার (৭ নভেম্বর) সকালে বাড়ির পাশের পুকুরের পানিতে খেলা করছিল আদিবা ও আরিফা নামে দুই শিশু। একপর্যায়ে সবার অজান্তে হঠাৎ করে তারা পুকুরের পানিতে ডুবে যায়। পরে স্বজনসহ এলাকাবাসী পুকুরের পানিতে তাদের অনেক খোঁজাখুঁজি করেন।

একপর্যায়ে দুই শিশু হঠাৎ করে পানিতে ভেসে ওঠে। পরে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আনা হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এই ঘটনায় নিহতের স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। একই এলাকার যমজ দুই শিশুর মৃত্যু এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুই যমজ কন্যাশিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমরান হোসেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com