মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

মাছ ধরার নৌকা ডু‌বে পিতা পু‌ত্র নি‌খোঁজ

লক্ষীপুর সংবাদদাতা:
  • আপডেট টাইম : রবিবার, ৭ নভেম্বর, ২০২১
  • ৬৬৯ বার পঠিত

মেঘনা নদীতে মাছ ধরার সময় নৌকা ডুবে বাবা-ছেলে নিখোঁজ রয়েছেন। শনিবার (৬ নভেম্বর) দিনগত রাত ৩টার দিকে লক্ষীপুর কমলনগর উপজেলার চরফলকন ইউনিয়নের মাতাব্বরহাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ মো. নুরুজ্জামান (৫০) ও তার ছেলে নুর উদ্দিন (২৮) ওই ইউনিয়নের জাজিরা গ্রামের বাসিন্দা।নিখোঁজের স্বজনরা জানান, নুর উদ্দিন শখ করে বাবার সঙ্গে নদীতে মাছ ধরতে যান। কিন্তু তিনি সাঁতার জানেন না। ধারণা করা হচ্ছে, সাঁতার না জানা ছেলেকে বাঁচাতে গিয়ে বাবা-ছেলে দুইজনই নিখোঁজ হয়েছেন।

নুরুজ্জামানের ভাগ্নে মো. জিল্লাল হোসেন জানান, রাতে তারা নদীতে মাছ ধরছিলেন। এ সময় তাদের নৌকাটি পল্টুনের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়। নৌকার অন্য চারজন উঠে আসতে পারলেও বাবা-ছেলে আসতে পারেননি।

চরফলকন ইউনিয়ন পরিষদের এক নম্বর ওয়ার্ডের সদস্য বাবুল দেওয়ান বলেন, নদীতে ডুবে বাবা-ছেলে নিখোঁজ রয়েছেন। স্থানীয়রা চেষ্টা করেও তাদের খুঁজে পাচ্ছেন না। তাদের উদ্ধারের চেষ্টা এখনও অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com