রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

র‌্যা‌বের পৃথক অ‌ভিযা‌নে সা‌ড়ে আট হাজার পিস ইয়াবা ও ১০ কে‌জি গাঁজা উদ্ধার-গ্রেফতার ২

এমইএস:
  • আপডেট টাইম : রবিবার, ৭ নভেম্বর, ২০২১
  • ৮৮৬ বার পঠিত

র‌্যাব-১১ এর সিপিসি-২ এর পৃথক দু‌টি অ‌ভিযানে কুমিল্লা বুড়িচং থেকে আট হাজার ৬৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন ও কোতয়ালি থানা এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

র‌্যাব সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর এক‌টি টিম শ‌নিবার ৬ নভেম্বর বিকালে কুমিল্লা জেলার বুড়িচং থানার ফরিজপুর ইংরেজ কবরস্ত‌ানের সামনে বিশেষ অভিযান চা‌লি‌য়ে মোটর সাইকেলে করে ইয়াবা পরিবহনের সময় আট হাজার ৬৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। ‌গ্রেফতার মাদক ব্যবসায়ী  কুমিল্লা কোতয়ালি মডেল থানার বাড়াইপুর গ্রামের শফিকুর রহমানের ছেলে মোঃ সাইফুল ইসলাম (২৬)। এসময়  মাদক পরিবহনের কাজে ব্যবহৃত মোটর সাইকেলটিও জব্দ করা হয়।

পৃথক আরও এক‌টি অ‌ভিযা‌নে ৬ নভেম্বর  কুমিল্লা কোতয়ালি থানাধীন আমতলী এলাকা থে‌কে মোটর সাইকেলে করে মাদকদ্রব্য পরিবহনের সময় ১০ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার ক‌রে র‌্যাব সদস‌্যরা । গ্রেফতারকৃত  আসা‌মি কুমিল্লা কোতয়ালি মডেল থানা এলাকার কালিকাপুর (দক্ষিণপাড়া) গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে মোঃ ইয়াছিন (৪১)। ধৃত আসা‌মির ব‌্যবহৃত মোটরসাই‌কেলও‌ জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা কোতয়া‌লি থানা ও বু‌ড়িচং থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com