সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

সোনাগাজী‌তে জানাজা শে‌ষে যুবদ‌লের দুই গ্রু‌ফে সংর্ঘষ

মোবারক হো‌সেন/ফেনী:
  • আপডেট টাইম : শনিবার, ৬ নভেম্বর, ২০২১
  • ২৭৮ বার পঠিত

ফেনীর সোনাগাজীতে জানাজায় বাগবিতণ্ডার জের ধরে যুবদলের দু’গ্রুপের ম‌ধ্যে সংঘর্ষ হয়েছে। এতে যুবদলের দুই নেতা শাহ আলম ও ইলিয়াস আহত হয়েছেন।শনিবার (৬ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের লকুরটেক এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোনাগাজী উপজেলা মৎস্যজীবী দলের সহ-সভাপতি সুমনের বাবা আব্দুল হকের জানাজা শুরু হওয়ার আগে স্থানীয় ছোট ঈদগাহ এলাকায় যুবদল নেতা ইলিয়াস ও সুমনের মধ্যে কথাকাটাকাটি হয়। জানাজা শেষে ফেরার পথে লকুর দোকানে উভয়ে পুনরায় তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে উভয় গ্রুপের সমর্থকরা লাঠিসোটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। আহত অবস্থায় শাহ আলম ও ইলিয়াসকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়।

স্থানীয়রা জানান, ইলিয়াস এবং শাহ আলম দুজনই মঙ্গলকান্দি ইউনিয়ন যুবদলের সভাপতির পদপ্রত্যাশী। দীর্ঘদিন তারা ইউনিয়নের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক আচার অনুষ্ঠানে দলীয় গ্রুপিংয়ের সৃষ্টি করছে। এরই অংশ হিসেবে শনিবার সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটে।

এ বিষয়ে যুবদল নেতা ইলিয়াস বলেন, সুমনের বাবার জানাজা শেষে ফেরার সময় হঠাৎ শাহ আলম, তামিম ও সোহেল আমার ওপর হামলা চালিয়েছে। ঠিক কী কারণে হামলা হয়েছে তা আমি জানি না। তাৎক্ষণিক স্থানীয়রা আমাকে নিরাপদ স্থানে সরিয়ে নিলে আমি জানে রক্ষা পাই।

হামলার অভিযোগ অস্বীকার করে যুবদল নেতা শাহ আলম বলেন, সুমনের বাবার জানাজায় ইলিয়াস ও তার লোকজন আমাকে গালিগালাজ করে হামলার চেষ্টা চালায়। জানাজা থেকে ফেরার পথে আবারো আমার ওপর হামলা চালানোর চেষ্টা হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, যুবদলের দুই গ্রুপে হামলার কথা শুনেছি। কিন্তু কেউ এ বিষয়ে থানায় অভিযোগ দেয়নি।

উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভুঞা বলেন, সংঘর্ষের ঘটনাটি আমরা জেনেছি। দলীয়ভাবে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com