মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

আ‌মে‌রিকার টেক্সা‌সে গা‌নের অনুষ্ঠা‌নে হু‌ড়োহু‌ড়ি‌তে ৮ জ‌নের মৃত‌্যু

আন্তর্জা‌তিক সংবাদ:
  • আপডেট টাইম : শনিবার, ৬ নভেম্বর, ২০২১
  • ৫৭৯ বার পঠিত

যুক্তরাষ্ট্রে একটি গানের অনুষ্ঠানে হুড়োহুড়িতে ৮ জনের মৃত্যু হয়েছে। দেশটির টেক্সাস অঙ্গরাজ্যের হৌস্টনে একটি গানের অনুষ্ঠানের প্রথম দিনেই প্রচুর মানুষ ভিড় করেছে। সেখানে বেশ কয়েকজন আহতও হয়েছেন।

জরুরি বিভাগের কর্মকর্তারা বলেন, ট্রাভিস স্কট অ্যাস্ট্রোওয়ার্ল্ড ফেসটিভালে মঞ্চের সামনে ভিড় বাড়তে থাকায় লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ায় ১১ জনকে হাসপাতালে নেওয়া হয় এবং আটজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

ওই অনুষ্ঠানে প্রায় ৫০ হাজার মানুষ জড়ো হয়েছিল। সামান্য আঘাত ও ব্যথার কারণে প্রায় ৩শ মানুষকে চিকিৎসা দেওয়া হয়েছে।

এই ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলে উল্লেখ করেছেন স্থানীয় রাজনীতিবিদ লিনা হিদালগো, বিচারপতি হ্যারিস কাউন্টি। তিনি বলেন, আমাদের হৃদয় ভেঙে গেছে। লোকজন এ ধরনের অনুষ্ঠানে আসেন ভালো সময় উপভোগ করার জন্য। কিন্তু এমনই একটি আনন্দের অনুষ্ঠান বিষাদে পরিণত হলো।

তিনি বলেন, মঞ্চের সামনে লোকজনের ভিড় বাড়তে থাকায় মানুষের মধ্যে আতঙ্ক শুরু হয়। পরিস্থিতি খারাপ হতে শুরু করলে অনেকেই হতাহত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com