সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

র‌্যা‌বের অ‌ভিযা‌নে ফেন‌সি‌ডিল ও গাঁজাসহ গ্রেফতার ১

এমইএস/নাগরিক ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১
  • ৮৩৬ বার পঠিত

কু‌মিল্লায় র‌্যা‌ব ১১ সি‌পি‌সি ২ এর বি‌শেষ অ‌ভিযা‌নে চৌদ্দগ্রা‌ম এলাকায় মোটরসাইকেলযো‌গে  মাদকদ্রব্য পরিবহনকা‌লে ১২৪ বোতল ফেন্সিডিল ও ৪ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

র‌্যাব সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি টিম আজ শুক্রবার ৫ নভেম্বর সকালে কুমিল্লা চৌদ্দগ্রাম থানাধীন চান্দশ্রী এলাকায় বিশেষ অভিযান চা‌লি‌য়ে মোটরসাইকেলে মাদকদ্রব্য পরিবহনের সময় এক ব‌্যক্তি‌কে আটক করে। এ সময় ধৃত আসা‌মির হেফাজত থে‌কে ১২৪ বোতল ফেন্সিডিল ও ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতার মাদক ব্যবসায়ী কুমিল্লা সদর দক্ষিণ থানার ধনপুর (দক্ষিণ পাড়া) গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে মোঃ হারুন মিয়া (৪০)।

এছাড়া মাদক পরিবহনের কাজে ব্যবহৃত মোটর সাইকেলটিও জব্দ করে র‌্যাব সদস‌্যরা।প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়,‌সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিল ও গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ ক‌রে আসছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com