বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

র‌্যা‌বের অ‌ভিযা‌নে বেনাপোলে পিস্তল-গুলিসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

বেনা‌পোল সংবাদাতা:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১
  • ৩৬৬ বার পঠিত

যশোরের বেনাপোলে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনসহ সুরুজ মিয়া (৩০) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার (৩ নভেম্বর) বিকেলে বেনাপোল পোর্ট থানার গয়ড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সুরুজ ওই গ্রামের গোলাম আলীর ছেলে।

যশোর র‌্যাব জানায়, অস্ত্র বেচাকেনার গোপন খবরে, গয়ড়া গ্রামে অভিযান চালিয়ে পিস্তল-গুলি ও ম্যাগজিনসহ তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানায় র‌্যাব।

বেনাপোল পোর্ট থানার ডিউটি অফিসার এএসআই মুরাদ হোসেন জানান, অস্ত্রসহ গ্রেফতার আসামিকে বৃহস্পতিবার সকালে যশোর আদালতে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com