মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

খা‌লেদা জিয়ার বা‌য়োপ‌সির নমুনা যুক্তরাজ‌্য ও যুক্তরা‌ষ্ট্রে পাঠা‌নো হ‌য়ে‌ছে

নাগ‌রিক অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৩ নভেম্বর, ২০২১
  • ৫৭৫ বার পঠিত

খালেদা জিয়ার বায়োপসির নমুনা সম্পর্কে আরও স্বচ্ছ ধারণা পেতে রিপোর্ট যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছে। মঙ্গলবার (২ নভেম্বর) রাতে খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের একজন চিকিৎসক এ তথ্য জানিয়েছেন।

শনিবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালের রিপোর্ট চিকিৎসকদের হাতে আসে। পরদিন ওই নমুনা বিদেশে পাঠানো হয়েছে বলে মেডিকেল বোর্ডের এক চিকিৎসক নিশ্চিত করেছেন।

তিনি জানান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে পাঠানো নমুনার প্রতিবেদন পেতে ২০ থেকে ২৫ দিন সময় লাগতে পারে।

এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা উন্নতির দিকে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি বলেন, চেয়ারপারসনের জন্য গঠিত মেডিকেল বোর্ড রিপোর্ট পর্যালোচনা করে চিকিৎসা-পত্র দিয়েছে। সেই অনুযায়ী তার চিকিৎসা চলছে। খা‌লেদা জিয়ার শারীরিক অবস্থা উন্নতির দিকে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com