সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

নোয়াখ‌লীতে ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার

নাগ‌রিক অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৩ নভেম্বর, ২০২১
  • ৭২৪ বার পঠিত

নোয়াখালীর সুবর্ণচরে ছাত্রকে (১১) যৌন নিপীড়নের অভিযোগে মো. নুরুল আলম (২৫) নামে এক মাদরাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১ নভেম্বর) রাতে ওই ছাত্রের মায়ের অভিযোগের ভিত্তিতে তাকে চরজুবলী গ্রাম থেকে গ্রেফতার করা হয়। পরে মঙ্গলবার বিকেলে ওই শিক্ষককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক তরিক খন্দকার।

তিনি বলেন, উপজেলার চরজুবিলী ইউনিয়নের হাফেজিয়া মাদরাসার ওই শিক্ষকের বিরুদ্ধে দায়ের করা অভিযোগের সত্যতা পেয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, দুই বছর ধরে মাদরাসার আবাসিকে থেকে ওই ছাত্র পড়াশোনা করে আসছিল। গত ১৮ অক্টোবর রাতে আবাসিকে থাকা অন্য শিক্ষার্থীরা ঘুমিয়ে পড়লে শিক্ষক নুরুল আলম ছেলেটির মুখ চেপে ধরে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার যৌন নির্যাতন করেন। ছেলেটি কান্না করলে শিক্ষক তার মুখ চেপে ধরেন ও ভয়ভীতি দেখান। পরে ছেলেটি ছুটি নিয়ে বাড়িতে গিয়ে আর মাদরাসায় আসতে না চাইলে জিজ্ঞেস করলে তার মাকে সে বিষয়টি জানায়।

পরে ছেলের মা-বাবা মাদরাসা কমিটিকে বিষয়টি জানালে তারা বৈঠকে যৌন নির্যাতনের বিষয়ে সত্যতা পেয়ে শিক্ষককে চাকরিচ্যুত করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন। গত সোমবার বিষয়টি এলাকায় জানাজানি  yহলে গ্রামের লোকজন ওই শিক্ষককে আটক করে পুলিশে সোপর্দ করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com