মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কুমিল্লা তিতা‌সে নির্বাচনী সহিংসতায় ৪ জন গুলিবিদ্ধ

কু‌মিল্লা প্রতি‌নি‌ধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১
  • ৬৩৬ বার পঠিত

কুমিল্লার তিতাস জিয়ারকান্দি ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্হে‌য়ে আহত চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (১ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

গুলিবিদ্ধরা হলেন- আহমেদ রনি (২৪), সুমন (২৮), স্বপন (২৫) ও মোজাফফর মুন্সি (৬০) তারা সবাই স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবুল খায়েরের সমর্থক।

আহতদের ঢামেকে নিয়ে আসা আলাউদ্দীন জানান, তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের গোপালপুর গ্রামে বর্তমান চেয়ারম্যান আলী আশরাফের লোকজন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবুল খায়েরের সমর্থকদের ওপর হামলা করে। এতে শটগানের গুলিতে চারজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢামেকে নিয়ে আসলে জরুরি বিভাগে ভর্তি করা হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, কুমিল্লা থেকে চারজন গুলিবিদ্ধ অবস্থায় আসছে। তাদের ঢামেকের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com