মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

নারায়ণগ‌ঞ্জে নির্বাচনী প্রচারণায় স্বতন্ত্রপ্রার্থী‌র উপর আ.লীগ সমর্থক‌দের হামলা

মাসুম মোল্লা:
  • আপডেট টাইম : সোমবার, ১ নভেম্বর, ২০২১
  • ৩২১ বার পঠিত

রূপগঞ্জে কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে জয় বাংলা স্লোগান দিয়ে স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় হামলা চালানোর অভিযোগ উঠেছে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে।

রোববার (৩১ অক্টোবর) বিকেলে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের পশ্চিমগাঁও এলাকায় এই হামলার ঘটনা ঘটে। এ সময় তারা অন্তত ২৫ থেকে ৩০টি গাড়ি ভাঙচুরসহ অন্তত ১৬ জনকে পিটিয়ে আহত করেছেন।

স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান জানান, তিনি চলতি নির্বাচনে কায়েতপাড়া ইউনিয়নে আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করছেন। তারই অংশ হিসেবে এদিন বিকেলে তিনিসহ তার কর্মী সমর্থকরা পশ্চিমগাঁও এলাকায় প্রচারণাসহ একটি নির্বাচনী ক্যাম্প উদ্বোধন করতে যান। কিছুক্ষণ পর নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী জাহেদ আলীসহ প্রায় ৩ থেকে ৪শ লোক জয় বাংলা স্লোগান দিয়ে তাদের প্রচারণায় লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান।

তিনি আরও বলেন, হামলাকারীরা অন্তত ১৬ জনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেন। প্রাইভেটকার, সিএনজি চালিত অটোরিকশা, মোটরসাইকেলসহ ২৫ থেকে ৩০টি যানবাহন ভাঙচুর করেন। পরে বিপুল সংখ্যক র্যাব, পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এ ব্যাপারে সিনিয়র সহকারী পুলিশ সুপার (গ-অঞ্চল) আবির হোসেন জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। হামলায় কয়েকজন আহত হয়েছে। এ ঘটনায় এখনও কেউ অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।সুত্র:জা‌নি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com