বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

র‌্যা‌বের অ‌ভিযা‌নে দু‌টি ওয়ান শুটারগানসহ গ্রেফতার ১

নওগাঁ সংবাদদাতা:
  • আপডেট টাইম : রবিবার, ৩১ অক্টোবর, ২০২১
  • ৩২৬ বার পঠিত

নওগাঁর রানীনগরে বি‌শেষ অভিযান চালিয়ে দুইটি ওয়ান শুটার গানসহ শহিদুল ইসলাম (২৮) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আটক শহিদুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তপুর থানার দক্ষিণ ইসলামপুর গ্রামের রবু আলীর ছেলে।

শনিবার (৩০ অক্টোবর) রাত ৭টায় উপজেলার মিরাট গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। রাত ১০ টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ‌্যমে বিষয়‌টি নি‌শ্চিত ক‌রেন র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার ফরহাদ হো‌সেন।

র‌্যাব সুত্র জানায়, র‌্যাব-৫ নাটোরের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন ও কোম্পানি উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম অভিযানে নেতৃত্বে রানীনগর থানার মিরাট গ্রামে অভিযান চালিয়ে অস্ত্র ব্যবসায়ী শহিদুলকে আটক করে র‌্যাব সদস্যরা। এসময়তোর দেখা‌নো ম‌তে দু’টি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জব্দ করা অস্ত্র অবৈধভাবে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার বিষয়‌টি স্বীকার করেছে শ‌হিদুল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com