বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

আটদিনের মাথায় কু‌ড়িগ্রা‌মে দুই মাথা নিয়ে জন্মানো শিশুর মৃত‌্যু

রংপুর সংবাদদাতা:
  • আপডেট টাইম : রবিবার, ৩১ অক্টোবর, ২০২১
  • ৩৫৬ বার পঠিত
প্রতিকী ছ‌বি

কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নে সেকেন্দার-আফরোজা দম্পতির ঘরে জন্ম নেওয়া দুই মাথাওয়ালা কন্যা শিশুটি মারা গেছে। শনিবার (৩০ অক্টোবর) রাত ৭টার দিকে নিজ বাড়িতে এ জোড়া শিশুর মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৩ অক্টোবর সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের মাধ্যমে জন্ম হয় শিশুটির। চিকিৎসা শেষে ৬ দিন পরে বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বাড়িতে নিয়ে আসা হয় তাদের। বাড়িতে দুদিন থাকার পরে শনিবার রাতে তাদের মৃত্যু হয়। এটাই সেকেন্দা-আফরোজা দম্পতি ঘরে জন্ম নেওয়া প্রথম সন্তান ছিল।

পরিবার সূত্রে জানা যায়, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শনিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় আফরোজাকে। সেখানে সিজারের মাধ্যমে তিনি দুই মাথাওয়ালা নবজাতকের জন্ম দেন। প্রথমে সুস্থ থাকলে দিনে দিনে বিভিন্ন সমস্যা দেখা দেয়। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বাচ্চাটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরিবারের অস্বচ্ছতা থাকার কারণে তারা ঢাকা না নিয়ে বাড়িতে নিয়ে যান। সেখানে দুদিন পরে শিশুটির মৃত্যু হয়।

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. আল আমিন মাসুদ জানান, কনজয়েনটুইংয়ের কারণে এমন সন্তান ভূমিষ্ঠ হয়। মায়ের পেটে ভ্রুণ অনেক বাড়ার কারণে তা আলাদা হতে পারে না। এ কারণে গর্ভে দেহ এক থাকলেও মাথা আলাদা হয়। এ বাচ্চাগুলোর জন্য জটিল অস্ত্রোপাচারের প্রয়োজন হয়। যা ব্যয়বহুল ব্যবস্থা।

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য জাহাঙ্গীর বলেন, দুই মাথাওয়ালা শিশুটি নিজ বাড়িতে মারা গেছে। এরপর রাত ৯টার দিকে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে শিশুটির দাফন সম্পন্ন করা হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com