মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

‌মেঘনা নদী‌তে স্পিড‌বোর্ড – ট্রলা‌রের মু‌খোমু‌খি সংঘর্ষ নিহত ২

তা‌রিক হো‌সেন:
  • আপডেট টাইম : রবিবার, ৩১ অক্টোবর, ২০২১
  • ২৬২ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুরে মেঘনা নদীতে যাত্রীবাহী স্পিডবোট ও ট্রলারের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।শনিবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মরিচাকান্দি এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন-ফরিদ মিয়া (৪৫) ও জুয়েল (৩৫)। ফরিদ নরসিংদীর সদরের সঙ্গীতা এলাকার জুলফু মিয়ার ছেলে ও জুয়েল বাঞ্ছারামপুর উপজেলার সলিমাবাদের খুরশিদ মিয়ার ছেলে।

বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ জানান, স্পিডবোটটি ১০/১২ জন যাত্রী নিয়ে নরসিংদী থেকে মরিচাকান্দি নৌঘাটে যাচ্ছিলো। পথিমধ্যে একটি ট্রলারের সঙ্গে সংঘর্ষ হয়। এ ঘটনায় সবাই প্রাণে রক্ষা পেলেও মুমূর্ষু অবস্থায় জুয়েল ও ফরিদ মিয়াকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর ঢাকায় নেওয়া পথে জুয়েল এবং নরসিংদী নেওয়ার পথে ফরিদ মিয়ার মৃত্যু হয়। ঘটনার পর থেকে স্পিডবোট চালককে খোঁজে পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com