মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

চট্রগ্রা‌মের বাশঁখা‌লি‌তে গাড়ী চাল‌কের বস্তাব‌ন্দি লাশ উদ্ধা‌রের ঘটনায় খু‌নি গ্রেফতার

নাগ‌রিক অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৩১ অক্টোবর, ২০২১
  • ৩৩৩ বার পঠিত

বাঁশখালীতে গাড়িচালকের বস্তাবন্দি মরদেহ ‍উদ্ধারের ঘটনায় জড়িত থাকার অভিযোগে হেলাল উদ্দিন নামে এক ব্যক্তিকে গ্রেফতার ক‌রে‌ছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। শনিবার (৩০ অক্টোবর) নগর এলাকা থেকে তাকে আটক করা হয়।

জানা গেছে, শুক্রবার (২৯ অক্টোবর) বাঁশখালীর পুকুরিয়া এলাকায় ধানক্ষেতে একটি বস্তাবন্দি মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরে নিহতের স্বজনরা এসে মরদেহটি শনাক্ত করেন। নিহতের নাম শাহ-আলম (৪০)। তিনি কুমিল্লার দাউদকান্দি থানার বালিয়াকান্দি এলাকার চান মিয়ার ছেলে। পেশায় গাড়িচালক শাহ-আলম পরিবার নিয়ে নগরের পশ্চিম বেপারীপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকেন।

পিবিআই চট্টগ্রাম জেলা ইউনিটের এক পু‌লিশ কর্মকর্তা জানান, লাশ উদ্ধা‌রের পরদিন (শনিবার) অভিযান চালিয়ে হেলালকে আটক করে পিবিআইয়ের একটি টিম। পরে তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত একটি হাতুড়ি উদ্ধার করা হয়। এ বিষয়ে আজ সকালে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলেও জাননি তি‌নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com