রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

লক্ষীপু‌রে আবারও নৌকা পে‌লেন তিন ম‌হিলা চেয়ারম‌্যান

লক্ষীপুর সংবাদদাতা:
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১
  • ২৯৭ বার পঠিত

২৮ নভেম্বর তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে লক্ষ্মীপুরে তিনজন নারী চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। তারা বর্তমানেও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। বৃহস্পতিবার ঢাকার ধানমণ্ডি আওয়ামী লীগ কার্যালয় থেকে নৌকা প্রতীকের চিঠি দেওয়া হয়।

দলীয় সূত্র জানিয়েছে, মনোনয়ন পাওয়া ওই প্রার্থীরা হলেন- রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নে শাহিনুর বেগম রেখা, রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নে মাহেনারা পারভীন পান্না ও ইছাপুর ইউনিয়নে শাহনাজ বেগম। এরই মধ্যে রেখা রায়পুর উপজেলা মহিলা আওয়ামী লীগের সদস্য, মাহেনারা রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক ও শাহনাজ ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সদস্য।

খোঁজ নিয়ে জানা গেছে, গেল বছর দায়িত্ব পালনকালে করোনা আক্রান্ত হয়ে কেরোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা শাহজাহান কামাল ও রামগঞ্জের ইছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা শহিদ উল্যা মারা যান। এরপর উপ-নির্বাচনে দুই চেয়ারম্যানের স্ত্রীকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ।

পরে তারা চেয়ারম্যান নির্বাচিত হন। এছাড়া রামগঞ্জের লামচরের ইউপি চেয়ারম্যান মোহাম্মদ উল্যা সৌদি আরবে হজ করতে গিয়ে মারা যান। পরে সেখানে তার স্ত্রী মাহেনারা পারভীন পান্নাকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। তিনিও ভোটে নির্বাচিত হন।

এ ব্যাপারে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু বলেন, তৃতীয় ধাপে রায়পুর ও রামগঞ্জের ২০ ইউনিয়নে ভোট হবে। আমরা সম্ভাব্য প্রার্থীদের তালিকা প্রস্তুত করে কেন্দ্রে পাঠিয়েছি। এরই মধ্যে তিনটি ইউনিয়নে তিনজন নারীকে মনোনয়ন দেওয়া হয়। তারা সবাই বর্তমান চেয়ারম্যান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com