বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

৬ স্বর্ণের বারসহ নারী আটক

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১
  • ৩৭০ বার পঠিত

চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশ অভিযান চালিয়ে প্রায় ৪০ লাখ টাকা মূল্যের ৬টি স্বর্ণের বার উদ্ধার করেছে। এ সময় আটক করা হয়েছে শাহিনা খাতুন (৩৭) নামে এক নারীকে।

বুধবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে জীবননগর উপজেলার হরিহরনগর গ্রামে অভিযান চালিয়ে পুলিশ তাকে আটক করে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর উপজেলার হরিহরনগর গ্রামের আব্দুল মান্নান শেখের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার বাড়িতে তল্লাশি করে ৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান বাড়ির মালিক আব্দুল মান্নান। তবে আটক করা হয় তার স্ত্রী শাহিনা খাতুনকে।

এ নিয়ে অতিরিক্ত পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) মুন্না বিশ্বাস জানান, অভিযানে উদ্ধারকৃত স্বর্ণের বারের ওজন ৫৯ ভরি ১৪ আনা। যার আনুমানিক মূল্য ৪০ লাখ টাকা। স্বর্ণের বারগুলো রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে। মূলত স্বর্ণগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে সীমান্তে নিয়ে যাওয়া হচ্ছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com