মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ইসরায়েলের সা‌থে সম্পর্ক স্বাভাবিক করে পাপ করেছে আরব দেশগুলো

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৫ অক্টোবর, ২০২১
  • ২৪৭ বার পঠিত

আরব বিশ্বের যেসব দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে তারা পাপ করেছে বলে উল্লেখ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনি। রোববার এক বিবৃতিতে তিনি বলেন, গত বছর যেসব দেশ এই পাপ করেছে তাদের উচিত এই চুক্তি থেকে থেকে ফিরে আসা।

২০২০ সালে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান এবং মরক্কো ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনে চুক্তি করে। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্ততায় আরব দেশগুলোর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিকের চুক্তি স্বাক্ষর হয়।

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের বিষয়টিকে উল্লেখ করে খামেনি বলেন, আরব বিশ্বের বেশ কিছু দেশের সরকার গত বছর ভুল করেছে। তারা বড় ধরনের ভুল করেছে এবং ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করে তারা পাপ করেছে।

তিনি বলেন, এই পদক্ষেপ ইসলামি ঐক্যের বিরুদ্ধে। তাদের অবশ্যই এই ভুল পথ থেকে স আসতে হবে এবং নিজেদের এই বড় ধরনের ভুল শুধরে ফেলতে হবে। মহানবী হযরত মোহাম্মদ (সা.)-এর জন্মদিন অর্থাৎ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন।

১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর থেকে চার দশকের বেশি সময় ধরে ফিলিস্তিনিদের পক্ষে শক্তিশালী অবস্থান নিয়ে সব সময়ই ইসরায়েলের বিপক্ষে কথা বলে আসছে ইরান।

খামেনি বলেন, মুসলিমদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা হলে ফিলিস্তিনের সব সমস্যার সমাধান হবে। এর আগে গত মে মাসে ইসরায়েলকে ‘সন্ত্রাসী ঘাঁটি’ বলে উল্লেখ করেন তিনি। তার মতে, ইসরায়েল কোনো রাষ্ট্র নয়।

দেশটির খ্যাতনামা পরমাণু বিজ্ঞানী এবং দেশটির পারমাণবিক স্থাপনায় বেশ কয়েকবার হামলার পেছনে ইসরায়েলকেই দায়ী করে আসছে ইরান। দুদেশের মধ্যে বেশ উত্তেজনা বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com