বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

‌ফেনী‌তে র‌্যা‌বের অ‌ভিযা‌নে ৭৯২ বোতল ফেন‌সি‌ডিলসহ গ্রেফতার ২

মোবারক হো‌সেন/ফেনী:
  • আপডেট টাইম : শনিবার, ২৩ অক্টোবর, ২০২১
  • ৩০৫ বার পঠিত

ফেনীর ফ‌তেহপুর এলাকা থে‌কে ৭৯২ বোতল ভারতীয় আমদা‌নি নি‌ষিদ্ধ ফেনসিডিলসহ দুই মাদক ব‌্যবসা‌য়ি‌কে গ্রেফতার করে র‌্যাব ৭ এর এক‌টি টিম।

গ্রেফতারকৃত আসা‌মিরা হলেন, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ফিরিঙ্গির হাট গ্রামের মোখলেছুর রহমানের ছেলে মো. জাকির হোসেন (৫০) ও একই উপজেলার দড়িবটোগ্রাম এলাকার শফিকুর রহমানের ছেলে মো. সাব্বির (২৩)।

র‌্যাব সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফতেহপুর এলাকায় অবস্থান নেয় র‌্যাব ৭ এর এক‌টি টিম। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে স্টারলাইন পেট্রোল পাম্প সংলগ্ন রোকেয়া স্টোরের সামনে থেকে ৫ জন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। র‌্যাব সদস্যরা ধাওয়া করে জাকির ও সাব্বির না‌মের দুজন‌কে আটক করতে সক্ষম হলেও অপর তিন ব‌্যক্তি পালিয়ে যান।এ সময় গ্রেফতারকৃত আসা‌মি‌দের দেখা‌নো পাঁচটি বস্তার ভেতর থাকা ৭৯২ বোতল ফেনসিডিল ও মাদক বিক্রির নগদ এক লাখ তিন হাজার ২০৫ টাকা উদ্ধার করা হয়।

ফেনীর র‌্যাব-৭ এর ভারপ্রাপ্ত অধিনায়ক মো. জুনায়েদ জাহেদী জানান, উদ্ধার করা ফেনসিডিলের দাম প্রায় আট লাখ টাকা। ধৃত আসা‌মিরা কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিল সংগ্রহ করে ফেনী ও আশপাশের এলাকায় বিক্রি করতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় গ্রেফতারকৃতরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com