মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রথম রকেট উৎক্ষেপণ দ. কোরিয়ার, ব্যর্থ

নাগরিক অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১
  • ২৮১ বার পঠিত

দেশীয় প্রযুক্তিতে তৈরি প্রথম রকেট উৎক্ষেপণ করেছে দক্ষিণ কোরিয়া। দীর্ঘ দিন ধরে মহাকাশে ঘাঁটি গাড়ার যে স্বপ্ন দেখে আসছে, তা পূরণে এক ধাপ এগিয়ে গেলো দেশটি। নুরি নামের ওই রকেটটি উৎক্ষেপণ করা হয় রাজধানী সিউল থেকে ৫০০ কিলোমিটার দক্ষিণে গোহেয়ুং নামক স্থান থেকে। এটি দিয়ে পৃথিবীর কক্ষপথে একটি ডামি স্যাটেলাইট স্থাপনের চেষ্টা করে দক্ষিণ কোরিয়া। তবে তাতে ব্যর্থ হয়েছে রকেটটি।

বিবিসির খবরে জানানো হয়েছে, এ ধরণের রকেট মূলত মহাকাশ অভিযানে ব্যবহৃত হয়। তবে চাইলে একে সামরিক কাজেও ব্যবহার করা সম্ভব। প্রতিবেশী উত্তর কোরিয়ার সঙ্গে ৭০ বছর ধরে উত্তেজনা চলছে দক্ষিণ কোরিয়ার।

উত্তর কোরিয়া ২০১২ সালেই নিজেদের স্যাটেলাইট স্থাপনে সক্ষম হয়েছে। সেখানে দক্ষিণ কোরিয়া এখনো এই প্রযুক্তি আয়ত্ব করতে পারেনি। ব্যর্থ হওয়া নুরি রকেটটি তৈরিতে দক্ষিণ কোরিয়ার ব্যয় হয়েছে ১.৬ বিলিয়ন ডলার। এর ওজন ২ হাজার টন এবং দৈর্ঘ্যে এটি ৪৭.২ মিটার। এর রয়েছে ৬টি ইঞ্জিন।

দক্ষিণ কোরিয়াকে যদিও প্রযুক্তির পাওয়ারহাউজ বলা হয় কিন্তু মহাকাশ প্রযুক্তিতে দেশটি পিছিয়ে আছে। ২০০৯ ও ২০১০ সালেও দেশটি মহাকাশে রকেট পাঠানোর চেষ্টা করেছিল। সেসব রকেটও উৎক্ষেপণের পর ধ্বংস হয়ে গেছে। ২০৩০ সালের মধ্যে চাঁদে রকেট পাঠাতে চায় দেশটি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com