বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

না‌টো‌রের সিংড়ায় আ.লী‌গের সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা

না‌টোর সংবাদদাতা:
  • আপডেট টাইম : বুধবার, ২০ অক্টোবর, ২০২১
  • ৩১৪ বার পঠিত

দে‌শের বি‌ভিন্নস্থা‌নে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে নাটোরের সিংড়ায় সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা করেছে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনগুলো। মঙ্গলবার (১৯ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় উপজেলা আ’লীগের কার্যালয় থেকে শান্তি শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিংড়া বাসস্ট্যান্ডে এক সম্প্রীতি সমাবেশে মিলিত হয়।

অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও চৌগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম, ভোলা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শেরকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুল হাবিব রুবেল, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অধ্যক্ষ আ. আওয়াল।

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও তাজপুর ইউপির চেয়ারম্যান মিনহাজ উদ্দিনের সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন উপজেলা যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম শরিফ, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান, পৌর যুবলীগের সভাপতি সোহেল তালুকদার, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক আনিসুর রহমান লিখন।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com