মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

আইস-অস্ত্র গু‌লিসহ গ্রেফতার খোকন-র‌ফি‌ক ৯ দি‌নের রিমান্ডে

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১৮ অক্টোবর, ২০২১
  • ৩৫২ বার পঠিত

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ক্রিস্টাল মেথ বা আইসের সবচেয়ে বড় চালানসহ গ্রেফতার হওয়া খোকন ও তার সহযোগী মোহাম্মদ রফিকের নয় দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (১৭ অক্টোবর) তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এরপর যাত্রবাড়ী থানার মাদক ও অস্ত্র আইনের পৃথক দুই মামলায় তাদের দশ দিন করে বিশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত মাদক মামলায় পাঁচ দিন ও অস্ত্র মামলায় চার দিনের রিমান্ড মঞ্জুর করে।

এর আগে শনিবার রাজধানীর যাত্রাবাড়ীতে অভিযান চালিয়ে আইস সিন্ডিকেটের মূলহোতা খোকন ও তার এক সহযোগীকে গ্রেফতারের কথা জানায় র্যাব। এ সময় তাদের কাছ থেকে প্রায় পাঁচ কেজি আইস, বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

এখন পর্যন্ত দেশে জব্দ করা এটিই আইসের সবচেয়ে বড় চালান বলে জানায় র্যাব। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় গ্রেফতারকৃত দুইজ‌নের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com