সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কু‌মিল্লায় ট্রেনের ধাক্কায় প্রাই‌ভেটকার গ‌র্তে – চালক আহত

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১৮ অক্টোবর, ২০২১
  • ২৮৭ বার পঠিত

কুমিল্লায় ট্রেনের ধাক্কায় ছিটকে পড়েছে একটি প্রাইভেটকার। এতে প্রাইভেটকারচালক সেন্টু মিয়া (৩৬) আহত হয়েছেন। রোববার (১৭ অক্টোবর) রাত ৮টার দিকে কুমিল্লা আদর্শ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বদরপুর (গোমতীরপাড়) রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। আহত সেন্টু মিয়া বুড়িচং উপজেলার ভরাসার গ্রামের মৃত শাহ আলমের ছেলে।

কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বুড়িচংয়ের ভরাসার বাজার থেকে কুমিল্লাগামী প্রাইভেটকারটির চালক রেললাইন পার হওয়ার চেষ্টা করেন। এসময় চট্টগ্রাম অভিমুখী সুবর্ণা এক্সপ্রেস ট্রেনটি প্রাইভেটকারটিকে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি ছিটকে ৫০ ফুট দূরে একটি গর্তে গিয়ে পড়ে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com