বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

স্বাধীনতাবিরোধীরা কুমিল্লার ঘটনা ঘটিয়েছে: মুক্তিযুদ্ধমন্ত্রী

Staff Reporter.
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১
  • ৩৫১ বার পঠিত

পঞ্চগড়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, স্বাধীনতাবিরোধীরা ধর্মীয় উত্তেজনা সৃষ্টির চেষ্টা করছে। তারাই কুমিল্লায় মন্দিরে কোরআন রাখার কাজটি করেছে। গোপনে যারা সেখানে কোরআন রেখে এসেছে, ধরাও পড়েছে।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসন আয়োজিত পঞ্চগড় সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, স্বাধীনতাবিরোধীরা ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে একটি অরাজকতা পরিস্থিতি সৃষ্টি করতে চায়। তারা ধর্মীয় উত্তেজনা সৃষ্টি করে আমাদের দেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়।

জেলা শহরের পঞ্চগড় উচ্চ বিদ্যালয় মাঠে জেলা প্রশাসক মো. জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পঞ্চগড়-১ আসনের সাংসদ মজাহারুল হক প্রধান, জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, পৌর মেয়র জাকিয়া খাতুন, বীর মুক্তিযোদ্ধা এম আলাউদ্দিন প্রধান, মো. সায়খুল ইসলাম, এটিএম সারোয়ার হোসেন প্রমুখ। এতে জেলার বিভিন্ন এলাকার বীর মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগের নেতাকর্মী, গণমাধ্যকর্মীসহ বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com