মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

এএস‌পি প‌রিচ‌য়ে বি‌য়ের প্রস্তাব দি‌তে আসা যুবক গ্রেফতার

ময়মন‌সিংহ ব‌্যু‌রো:
  • আপডেট টাইম : বুধবার, ১৩ অক্টোবর, ২০২১
  • ৪২৯ বার পঠিত

এএসপি পরিচয়ে বিয়ের প্রস্তাব দিতে এসে প্রতারণার অভিযোগে সোলাইমান কবির (৩৫) নামের এক যুবককে গ্রেফতার ক‌রে‌ ময়মন‌সিংহ‌ের ফুলপুর থানা পু‌লিশ। মঙ্গলবার (১২ অক্টোবর) বিকালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক দেওয়ান মনিরুজ্জামাম প্রতারক সোলাইমান কবিরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে সোমবার (১১ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে তরুণীর বাড়ি থেকে সোলায়মান কবিরকে গ্রেফতার করা হয়। সোলাইমান কবির শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার কুচনিপাড়া এলাকার শাহজাহান মিয়ার ছেলে।

ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বিষয়‌টি নি‌শ্চিত ক‌রেন। তি‌নি বলেন, আদাল‌তে প্রতারক সোলাইমান কবিরের পাঁচদিনের রিমান্ড আবেদন করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তিনি বলেন, সোলাইমান কবির ফুলপুরের অনার্সে পড়ুয়া এক তরুণীর সঙ্গে ফেসবুকে পরিচয় হয়। ওই তরুণীর সঙ্গে সোলায়মান কবির নিজেকে ৪০তম বিসিএসের এএসপি পরিচয়ে বিয়ের প্রস্তাব দেন। পরে ওই তরুণী সোলায়মানকে তাদের বাড়িতে বিয়ের প্রস্তাব দিতে বলেন।

তিনি আরও বলেন, সোলায়মান কবির একাই ফুলপুরে তরুণীর বাড়িতে প্রস্তাব দিতে আসলে তার কথাবার্তায় সন্দেহ হয় তরুণীর বাবার। পরে তরুণীর বাবা থানায় খবর দিলে পুলিশ তাকে গ্রেফতার করে।

ওসি আরও বলেন, গ্রেফতারের পর সোলায়মান কবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন যে, তিনি প্রতারণা করে বিয়ে করার জন্য নিজেকে এএসপি পরিচয় দিয়েছিলেন। সোলাইমানের বিরু‌দ্ধে ফুলপুর থানায় প্রতারণার মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com