বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ইউ‌রো‌পে পাঠা‌নোর প্রলোভন দে‌খি‌য়ে টাকা আদায়: র‌্যা‌বের হা‌তে গ্রেফতার লি‌বিয়ার নাগ‌রিকসহ ৬

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : শুক্রবার, ৭ আগস্ট, ২০২০
  • ৩৫৮ বার পঠিত
‌র‌্যা‌বের হা‌তে গ্রেফতার লি‌বিয়ার নাগ‌রিক সা‌মির

ইউ‌রো‌পের বিভিন্ন দেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে লিবিয়ার এক নাগরিকসহ ৬ জনকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে এক অভিযানে তাদের আটক করা হয়। র‍্যাব ও জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসআই) যৌথভাবে অভিযানটি পরিচালনা করে। গ্রেফতারকৃত আসা‌মিরা হলেন- লিবিয়ার নাগরিক সামির আহমেদ ওমর ফিরোজ (৪৫), সুফি ইন্টারন্যাশনাল লিমিটেডের চেয়ারম্যান আব্দুল গোফরান (৬০), ম্যানেজিং ডিরেক্টর মিজানুর রহমান (৩৪), ম্যানেজার মো. নজরুল ইসলাম (৪২), হিসাবরক্ষক মহিন উদ্দিন (৩১) এবং ম্যান পাওয়ার এজেন্ট মো. সোহেল (২৪)

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, র‌্যাব-৩ গোয়েন্দা সূত্রে জানতে পারে, লিবিয়ার নাগরিক সামির আহমেদ ওমর ফিরোজ টুরিস্ট ভিসায় বাংলাদেশে এসে বিধি বহির্ভূতভাবে ইনভেস্টর (ডিআই)/ইমপ্লয়মেন্ট (ই)/ওয়ার্ক পারমিট গ্রহণ না করেই ঢাকার সুফি ইন্টারন্যাশনাল লি. নামক রিক্রুটিং এজেন্সির সঙ্গে যুক্ত হয়ে অবৈধভাবে জনশক্তি রফতানির ব্যবসায় দীর্ঘদিন যাবত জড়িত আছেন। তিনি রাজধানীর একটি হোটেলে অবস্থান করে বিভিন্ন ধরনের অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। এক ভিক্টিমের অভিযোগের ভিত্ততে লিবিয়ার নাগরিক সামির আহমেদকে মঙ্গলবার হাতিরঝিল এলাকা থেকে আটক করা হয়। বাকিদের বুধবার আটক করা হয়।

সামির আহমেদ বাংলাদেশের সাধারণ নাগরিকদের চার লাখ টাকার বিনিময়ে লিবিয়া হয়ে ইউরোপের বিভিন্ন দেশে পাঠানোর বিশেষত ইতালিতে পাঠানোর প্রলোভন দেখিয়ে আসছিলেন। লিবিয়ায় তাদের নিজেদের বিভিন্ন কোম্পানিতে প্রতি বছর বহুসংখ্যক নিয়োগ ও অধিক বেতন দেয়া হয় বলেও ব্যাপক প্রচারণা চালান। বাংলাদেশের নাগরিকদের নির্ধারিত দালালের মাধ্যমে সংগ্রহ করে অবৈধভাবে বিদেশে পাঠাতে প্ররোচিত করে আসছিলেন সামির আহমেদ। বিশ্বস্ত সু‌ত্রে খবর পে‌য়ে তা‌দের গ্রেফতার করা হয় ব‌লে জানান র‌্যাব-৩ সদস‌্যরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com