বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

বি‌য়ের দিন প্রেমিকার বাড়ীতে গি‌য়ে প্রেমি‌কের বিষপান

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১১ অক্টোবর, ২০২১
  • ৩৮১ বার পঠিত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিয়ের দিন প্রেমিকার বাড়ি গিয়ে বিষপান করেছেন আহসান মিয়া (২৩) নামে এক যুবক। রোববার (১০ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে।আহসান উপজেলার বড়জোড়া গ্রামের মো. হাসিম ভূঁইয়ার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, আহসান মিয়ার সঙ্গে একই উপজেলার এক তরুণীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বিষয়টি তরুণীর পরিবার জানতে পেরে আহসানকে সতর্ক করে। তারপরও চলতে থাকে তাদের প্রেম। এই অবস্থায় আহসানের পরিবারের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব দিলে তা প্রত্যাখ্যান করে তরুণীর পরিবার।

এরই মাঝে ওই তরুণীর বিয়ে ঠিক করে তার পরিবার। সেই মোতাবেক রোববার বিয়ের দিন ধার্য করা হয় এবং চলে বিয়ের আয়োজন। এই খবর জানতে পেরে দুপুরে বিষের বোতল নিয়ে প্রেমিকার বাড়িতে গিয়ে বিয়ের আয়োজন চলা অবস্থায় বিষপান করেন আহসান।

পরে তাৎক্ষণিকভাবে তরুণীর পরিবারের লোকজন তাকে তার ফুফাতো বোনের বাড়ির সামনে রাস্তায় ফেলে চলে আসে। আহসানের এমন অবস্থা দেখে তার বোন বাড়িতে খবর দেন। পরে পরিবারের লোকজন আহসানকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com