রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কুমিল্লা সিটি ক‌র্পো‌রেশ‌ন ৫নং ওয়ার্ডের উপনির্বাচনে মনোনয়ন জমা দিলেন আনোয়ার হোসেন মিঠু

এমইএস/নাগরিক ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১১ অক্টোবর, ২০২১
  • ৯২২ বার পঠিত

কুমিল্লা সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ডের কাউন্সিলর প‌দের উপনির্বাচনের মনোনয়ন জমা দিয়েছেন আনোয়ার হোসেন মিঠু। কুমিল্লা জেলা সিনিয়র নির্বাচন অফিসার মোহাম্মদ মঞ্জুরুল আলমের কাছে রবিবার মনোনয়ন জমা দেন তি‌নি।

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশন ৩ নং ওয়ার্ড কাউন্সিলর সরকার মাহমুদ জাবেদ, ২ নং ওয়ার্ড কাউন্সিলর মাসুদুর রহমান মাসুদ ও ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সোহেল। ৫নং ওয়ার্ডের বিশিষ্ট সমাজ কর্মী আব্দুল হাকিম, রাকিব আহাম্মেদ সিদ্দিকী, শাহাবুদ্দিন খান, আমিনুল ইসলাম, মাহাতাব আলী বাচ্চু, ইদ্রিস মিয়া, কাজী দুলাল, মোঃ আব্দুল বারেক, রাসেল আহাম্মেদ, জুলিয়াস মাকসুদ জ্যোতি, আব্দুস সামাদ অপু, অর্ণব সিংহ রায়, মোঃ রানাসহ সামা‌জিক ব‌্যক্তিবর্গ ও কর্মী সমর্থকরা ।

নির্বাচনের তফসিল অনুয়ায়ি সোমবার ১১ অক্টোবর ম‌নোয়নপত্র বাছাই হবে। ১৭ অক্টোবর প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন । ২ নভেম্বর সকাল ৮ টা থে‌কে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহন করা হবে। কুমিল্লা নির্বাচন অফিস সূত্র জানায়, সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ডের কাউন্সিলর প‌দের উপনির্বাচনে তিনজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com