বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ই‌মো হ‌্যাক করে টাকা হা‌তি‌য়ে নেওয়া চ‌ক্রের ৩ সদস‌্য গ্রেফতার

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১১ অক্টোবর, ২০২১
  • ৮৬ বার পঠিত

সামাজিক যোগাযোগমাধ্যম ‘ইমো হ্যাক’ প্রতারণা চক্রের তিন সদস্যকে নগদ ৪৫ হাজার টাকাসহ গ্রেফতার করেছে র‌্যাব।

রোববার (১০ অক্টোবর) রাতে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানাধীন চন্দ্রিমা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত চ‌ক্রের সদস‌্যরা হলেন- নাটোরের লালপুর বিলমারিয়া এলাকার মৃত সামাদ বিশ্বাসের ছেলে শাকিব বিশ্বাস (১৯), মমিনপুর এলাকার জাফর আলীর ছেলে মেহেদী আলী (২১) ও নগরীর হরিরামপুর এলাকার আলম হোসেনের ছেলে আল আমিন (২০)।

র‌্যাব জানায়, ধৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তারা দীর্ঘদিন ধরে প্রবাসীসহ দেশের বিভিন্ন প্রান্তের ব্যবহারকারীদের ইমো আইডি হ্যাক করে থাকেন। পরবর্তীতে ভিকটিমের পরিচিতজনদের নিকট থেকে প্রতারণার মাধ্যমে নানা অজুহাতে বিকাশের মাধ্যমে অর্থ হাতিয়ে নেন।

র‌্যাব আরও জানায়, গ্রেফতারদের কাছে থেকে ২১টি মোবাইল, ৪৯টি সিমকার্ড, ৪টি মেমোরি কার্ড, ২টি ল্যাপটপ, ১টি ক্যামেরা, ২টি মাউস, ৩টি মোবাইল চার্জার, ১টি টেলিফোন, ১টি সিসি ক্যামেরা ও নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে চন্দ্রিমা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে র‌্যাব বাদী হয়ে একটি মামলা দা‌য়ের ক‌রেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com