মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

স্কুলছাত্রী ধর্ষ‌ণের মামলায় রেলও‌য়ের এক কর্মচা‌রি ‌গ্রেফতার

নাগরিক অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১
  • ৩৪৪ বার পঠিত

কিশোরগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণের মামলার আসামি মাহমুদুল হাসান সাগরকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার (৮ অক্টোবর) ভোরে নেত্রকোনার বারহাট্টা উপজেলার ঝাউয়াইল গ্রামে রাতভর অভিযান চালিয়ে সাগরকে গ্রেফতার করা হয়।

অভিযুক্ত সাগর শহরের পূর্ব তারাপাশা এলাকার আবদুল জলিলের ছেলে। তিনি কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের দ্বিতীয় তলায় রেলওয়ে রেস্টহাউজের কেয়ারটেকার ছিলেন।

র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার এম শোভন খান জানান, গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যার পর বন্ধুর জন্মদিনের কথা বলে পঞ্চম শ্রেণির ওই স্কুলছাত্রীকে রেলওয়ের প্রথম শ্রেণির রেস্টহাউজে নিয়ে যায় রেলওয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী সাগর। এরপর জোরপূর্বক ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করা হয়। তার চিৎকার শুনে পুলিশ ও আশপাশের লোকজন ছুটে গেলে কক্ষের জানলার গ্লাস খুলে পালিয়ে যায় সাগর।

তিনি আরও জানান, এ ঘটনায় মেয়েটির বড় ভাই বাদী হয়ে ওইদিনই কিশোরগঞ্জ রেলওয়ে থানায় একটি মামলা করেন। গ্রেফতার সাগরকে জিআরপি পুলিশের নিকট হস্তান্তর করা হচ্ছে বলে জানিয়েছে র‌্যাব।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com